যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী রেডক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৫ আজ শেষ হয়েছে। যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) এর সভাপতিত্বে আজ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থী স্বেচ্ছাসেবকদের হাতে সনদ পত্র তুলে দেওয়া হয়। গত ১০-১২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। যুব রেড ক্রিসেন্ট সদর দপ্তর পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক- যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ মোহাম্মদ মেহেদী হাসান, প্রোগ্রাম অফিসার- ডিসিআরএম বিভাগ মোহাম্মদ মমিনুল হক, ইউথ ডেভেলপমেন্ট অফিসার দিদারুল আলম রাফি, সিনিয়র যুব সদস্য মোহাম্মদ বায়েজিদ চৌধুরী, আরসিওয়াই - জাবি যুব প্রধান নাফিউল আলম অয়ন, যুব প্রধান। সমাপনী অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) বলেন, ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকরা যেন আরো উন্নততর প্রশিক্ষণ পেতে পারে সে বিষয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রস রেডক্রিসেন্টের সহযোগিতা কামনা করছি। আমি আশা করছি, বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোন দূর্যোগে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য খাবারের ক্ষেত্রে নানা নিষেধ মেনে চলতে হয়। এমনকী কিছু কিছু সবজিও এড়িয়ে চলতে হয়। তবে কিছু সবজি আছে যেগুলো ডায়াবেটিসের জন্য উপকারী। কারণ সেগুলোর গ্লাইসেমিক সূচক কম। এ ধরনের সবজি নিয়মিত খেলে তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক, কোন সবজিগুলো ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ১. ব্রোকলি ব্রোকলি এমন একটি সবজি যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ২০১২ সালে রিসার্চ গেটে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে, ব্রোকলির গ্লাইসেমিক সূচক...
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে আজ ১৯ জুন (বৃহস্পতিবার) “Role of Pharmacists in Drug Discovery and Development: Industrial and Regulatory Perspective” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, ওষুধ আবিষ্কার ও উন্নয়নের প্রতিটি পর্যায়ে ফার্মাসিস্টদের গুরুত্ব অপরিসীম। গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং নিয়...
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন করোনা ভাইরাস পরীক্ষা করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। পূর্বের ন্যায় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এবারও আমরা প্রস্তুত আছি করোনা ভাইরাস পরীক্ষা করতে। আজ বুধবার ১৮ জুন সকাল ১১ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডা. এম. আর. মেডিকেল সেন্টারের উদ্যোগে আয়োজিত করোনা সংক্রমণ প্রতিরোধে “মাস্ক পরি” কর্মসূচির শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য এসব কথা বলেন। করোন...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানে মেডিকেল সেন্টারের আধুনিকায়নে নানাবিধ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে সম্প্রতি মেডিকেল সেন্টারে ব্যবহারের জন্য সেমি-অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, সেন্ট্রিফিউজার ও ইসিজি মেশিন ক্রয় করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক ডা. লিখন চন্দ্র বালা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবার মানোন্নয়নে কাজ শুরু করে বর্তমান প্রশাসন। তারই অংশ হিসেবে রোগ নির্ণয়ে ব্য...
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেছেন জ্ঞান ও দক্ষতা থাকলে বিশ্ব হবে এক বিশ্বগ্রাম। কনফারেন্স থেকে জ্ঞান ও কর্মশালা থেকে দক্ষতা অর্জনের পাশাপাশি বিভিন্ন ভাষায় জ্ঞান থাকলে বিশ্বকে বিশ্বগ্রাম মনে হবে।আজ রবিবার ১৫ জুন সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে যবিপ্রবির নার্সিং অ্যান্ড হেলথ সাইন্স বিভাগের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য, আশা ও উচ্চশিক্ষা শীর্ষক শিরোনামের দিনব্যাপী এক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যবিপ্রবি উপাচা...