"পিবিজিএসআই" স্কিম এর আওতায় ২০ জন বিশেষ শিক্ষার্থীর মাঝে চেক বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অশোক কুমার সরকার এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত ও সুযোগ্য শিক্ষাবান্ধব সভাপতি কোটচাঁদপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এসকে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল। সেই সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির বিপুল, কোটচাঁদপুর একাডেমি সুপারভাইজার মোঃ ফারুক হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক মন্ডল । অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুর ইসলাম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।গতকাল (২৯ জুলাই ২০২৫)মঙ্গলবার দুপুরে এই বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে রজনী গন্ধার স্টিক, বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলে...
‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে হয়ে গেল উত্তরা পাবলিক লাইব্রেরি এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান।আজ (রবিবার) উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ ক্লাব লি. এর অডিটোরিয়ামে মনোমুগ্ধকর এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি/সমমান পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ মোট ৬২ জন কৃতি শিক্ষ...
দক্ষিণ এশিয়ায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।বিশ্ববিদ্যালয় প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের আন্তর্জাতিক শিক্ষা বিভাগ বুধবার এ তথ্য জানিয়েছে। ক্যামব্রিজ-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় শর্মা বলেন, আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে নয়, বরং জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে এআই-এর মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে চাই। বাংলাদেশে ক্যামব্রিজ-এর কান্ট্রি লিড সারওয়াত রেজা বলেন,বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষার চ...
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ বছরও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই অনলাইনে ভর্তি হবে, কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। ৩০ জুলাই থেকে আবেদন শুরু হয়ে চলবে ১১ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।নীতিমালা অনুযায়ী, যে শিক্ষাবর্ষে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার পূর্ববর্ত...
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এ প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইফার পাঁচজন গভর্নরকে। তাদেরকে প্রকল্পের আওতায় স্থাপিত কেন্দ্রসমূহের শিক্ষার গুণগতমান ও কেন্দ্র ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আজ বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের ২২৯ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামিক...