বাংলাদেশের ১৫৯ জন শিক্ষার্থী ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন। সংখ্যার দিক থেকে যা সারা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রাপ্তদের অভিনন্দন জানাতে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন-এর উদ্যোগে এই অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) এবং ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট জেসমিন পারভীনসহ ফ্রান্স, জার্মান, সুইডেন, ইতালি, ডেনমার্কসহ ইইউ-এর বিভিন্ন দেশের প্রতিনিধি এবং ইরাসমাস মুন্ডাস অ্যালামনাই গণ অংশ নেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ ইরাসমাস মুন্ডাস জয়েন্ট স্কলারশিপ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বরং গোটা জাতির জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।তিনি বলেন, বাংলাদেশি ১৫৯ জন শিক্ষার্থী তীব্র প্রতিযোগিতার মাধ্যমে সম্মানজনক এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছেন। তারা ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহে অধ্যয়ন করবেন। তিনি আরো বলেন, চলতি বছর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সারা বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়।এটি শিক্ষার্থীদের মেধা, দৃঢ় সংকল্প এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তাদের সক্ষমতা প্রমাণ করে বলে তিনি মন্তব্য করেন।প্রফেসর ফায়েজ ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র তৈরি এবং বিশ্ব-দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাবেন বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে মাইকেল মিলার বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপ ও ফেলোশিপ একটি সফল প্রোগ্রাম। বাংলাদেশি তরুণ শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এটি বড় ধরনের সুযোগ তৈরি করবে। এই প্রোগ্রামের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে।উল্লেখ্য, চলতি বছরে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইরাসমাস মুন্ডাস স্কলারশিপসহ বিভিন্ন বৃত্তি, যৌথ গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইইউ রাষ্ট্রদূত এর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। এছাড়া, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগ। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আওতায় ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ এ স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫জন মেধাবী শিক্ষার্থী ‘সুরুচী বালা পাল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ (৩ জুলাই ২০২৫) বৃহস্পতিবার উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ার...
বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা দরকার। কেউ কেউ নিজ খরচে কেউ বৃত্তি নিয়ে বিদেশে পড়তে যান। যাঁরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যেতে চান, তাঁদের জন্য সেরা পছন্দের মাধ্যম হলো বৃত্তি। বৃত্তি শুধু আর্থিক বোঝার চাপ কমিয়ে দেয় না বরং একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নে আরও ফোকাস হওয়ার সুযোগ করে দেয়। আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির সুযোগগুলো গ্রহণ করা দরকার। যুক্তরাজ্য ইম্পেরিয়াল কলেজ প্রেসিডেন্ট বৃত্তি দেয় বিদেশি শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে...
ফ্যাসিবাদের অবসানকারী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি সমুন্নত রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা ০৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চ...
ইউরোপের অন্যতম দেশ সুইডেন বছরের পর বছর ধরে নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের এ আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজারো বিদেশি শিক্ষার্থীদের কাছে স্বপ্নতুল্য। চলুন, শেনজেনভুক্ত দেশ সুইডেনে উচ্চশিক্ষার জন্য আবেদন পদ্ধতি, স্টুডেন্ট ভিসা, অধ্যয়ন খরচ এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক- সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম শেনজেন ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধান ভাষা সুইডিশ হলেও স্ক্যান্ডিনেভিয়ানদের প্রত...
কানাডা এখন বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম শীর্ষ গন্তব্য। দেশটির উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো নানা ধরনের বৃত্তি দেয়। দেশটির ইউনিভার্সিটি অব আলবার্টাও বৃত্তি দিচ্ছে। এ বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার আলবার্টার এডমন্টনে অবস্থিত। পাবলিক গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের এডমন্টনে চারটি ক্যাম্পাস রয়েছে। বৃত্তির সুযোগ-সুবিধা ইউনিভার্সিটি অব আলবার্টা বৃত্তিত...