কৃষি শিক্ষার উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক। উন্নত শিক্ষা ও আর্থিক অন্তর্ভূক্তি একে অপরের পরিপূরক। আমরা শুধু ব্যাংকিং সেবা দিয়েই সীমাবদ্ধ থাকিনি। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদানও দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা, ট্রেনিং, ওয়ার্কশপ ও সেমিনারেও আমরা অংশীদার হতে পেরেছি সেটি আমাদের জন্য গৌরবের। বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোতে কৃষি খাত মেরুদণ্ড স্বরূপ। পূবালী ব্যাংক পিএলসি কৃষকদের পাশে দাঁড়িয়েছে সব সময়। সহজ ও স্বল্পসুদে কৃষি ঋণ, আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য অর্থায়ন, উচ্চফলনশীল বীজ ও প্রযুক্তিতে বিনিয়োগ সবকিছুই আমরা করছি খাদ্য ঘাটতি হ্রাসের লক্ষে। ৩ আগস্ট ২০২৫ রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূবালি ব্যাংকের পক্ষ থেকে একটি বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের পাশাপাশি পূবালী ব্যাংক কর্তৃপক্ষের অনুদানে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কদ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ আলী এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কৃষি উন্নয়ন মানেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আর শিক্ষিত কৃষিবিদ তৈরির অন্যতম কারখানা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আজকের এই বাস উপহার আমাদের সেই দায়বদ্ধতারই প্রতীক যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে এবং আরও মনোযোগী হয়ে কৃষি শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। আমি আশাবাদী, ভবিষ্যতেও পূবালী ব্যাংক পিএলসি শিক্ষা ও কৃষি উন্নয়নে আরও বৃহৎ পরিসরে ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূবালী ব্যাংক পিএলসি-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পূবালী ব্যাংক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষাবিষয়ক উন্নয়নে এমন সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একক কোন অনুদান নয়, বরং একটি বন্ধন, একটি সহমর্মিতার প্রতীক। আমরা আশা করি, এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এবং সিকৃবি পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুবালি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, পূবালি ব্যাংক পিএলসি, প্রধান...
আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন জেলা ৩১৫বি৪ এর লায়ন্স ক্লাব চিটাগং তিলোত্তমা’র ২০২৫-২০২৬ সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ক্লাব সভাপতি লায়ন সিফাত আল মনসুর এর সভাপত্বিতে ও লায়ন জেলার রিজিয়ন ও ক্লাব চেয়ারপারসন লায়ন সাহেলা আবেদীন এবং ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স কর্তৃক ২০২৫-২৬ সেবাবর্ষের জন্য লায়ন্স ক্লাব অব তিলোত্তমা’র কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গঠিত কমিটির সভাপতি নির্ব...
গরু জবাই শেষে মাংস সংগ্রহের পর অধিকাংশ অবশিষ্টাংশের জায়গা হয় ময়লার ডাস্টবিন বা ভাগাড়ে। তবে পশুর যৌনাঙ্গ, রক্ত, হাড়, শিং, ভুঁড়ি, লেজের লোম ও চর্বি কোনো কিছুই ফেলনা নয়। সব অঙ্গপ্রত্যঙ্গের রয়েছে নানা ব্যবহার ও বাণিজ্যিক মূল্য। গরুর লিঙ্গ দিয়ে বানানো হয় কুকুরের খাবার। তাই বিদেশে এই পণ্যের চাহিদা ব্যাপক।প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে, বর্তমানে মোট নয়টি প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত বুলস্টিক রপ্তানি করছে। সদ্য বিদায়ী অর্থবছরে শুধু মে মাসে ১৪ হাজার ৭৫২ কেজি বুলস্টিক রপ্তানি করেছে ৫টি প্রতিষ্ঠান। যার বাজ...
দেশি-বিদেশি চ্যালেঞ্জের মধ্যে একক দেশ হিসেবে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। আর শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন। যদিও তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি মাসে এটি নিজেদের ওয়েবসাইটে...
বাংলাদেশে প্রথমবারের মতো স্বতন্ত্র আইএফআরএস ‘এস-১’ ও ‘এস-২’ প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্স বোর্ডের (আইএসএসবি) তৈরি জলবায়ু এবং টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক কাঠামো অনুসরণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।প্রথম এ ধরনের স্বতন্ত্র প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে নতুন প্রবর্তিত এই আন্তর্জাতিক মান গ্রহণ করেছে। শুধু বাংলাদেশেই প্রথম নয়, বিশ্বব্যাপী হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যেও...
বেসরকারি খাতের ঢাকা ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি গ্রাহকসন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়। একই দিন সকালে এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান; পরিচা...