আজ (১৬ আগস্ট ) শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)-এর আয়োজনে “বাংলাদেশে চাহিদাভিত্তিক শিক্ষা: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, দেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিডফুল এডুকেশন বা চাহিদা ভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। এ ধরনের শিক্ষাই কেবল দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ চাহিদাভিত্তিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তব্যকালে তিনি বলেন, আধুনিক শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিগত ৫২ বছরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের কোন গুণগত উন্নতি হয়নি। আমরা বাংলাদেশে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতেও ব্যর্থ হয়েছি। তিনি আরো বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের অবস্থা একসময় বাংলাদেশের মতই ছিল কিন্তু আজ সেই দেশগুলোর মাথাপিছু আয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর এর জন্য চাহিদা ভিত্তিক শিক্ষার একটি বড় অবদান রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য সিলেবাস পরিবর্তন এর কাজ হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)-এর চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে সামাজিকভাবে নিম্নতর শিক্ষা মনে করার কোনো সুযোগ নেই। বিশ্বের উন্নত দেশগুলোতে এ ধরনের শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। তিনি সাংবিধানিকভাবে একটি শিক্ষা কমিশন গঠনের প্রস্তাব করেন। এছাড়াও মেধার যথার্থ মূল্যায়নের জন্য তিনি ট্যালেন্টপুল গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার না করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। সেমিনারের মূল-প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুল আহসান। মূল প্রবন্ধে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়ার সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর এ কে আজাদ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপ-উপাচার্য প্রফেসর ড. সাঈদ ফেরদৌস। বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও চাহিদাভিত্তিক করে গড়ে তোলার জন্য কারিগরি, প্রযুক্তিগত ও পেশাভিত্তিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গবেষণা সহযোগিতা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ বৃদ্ধির ওপর জোর দেন তাঁরা। এছাড়াও সেমিনারে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্কলার, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও গবেষকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরআই-এর সদস্য সচিব সৈয়দ রেজওনুল কবির।
ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৩ এবং ২৪ জুলাই রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
আজ (১৬ জুলাই ২০২৫) বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এই বিশেষ দোয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্ত...
আজ (১৫ জুলাই ২০২৫) মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকাস্থ আগারগাঁও ইউনিসেফ-এর প্রধান কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফএর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।শিক্ষার গুনগতমান বৃদ্ধিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সিলেবাস সংস্কার, শিক্ষক প্রশিক্ষণ ও গুনগত শিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইউনিসেফের এই চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সা...
ফ্যাসিবাদের অবসানকারী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি সমুন্নত রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা ০৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চ...
আজ (২৮ জুন ২০২৫) শনিবার ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে চেয়ারম্যানের অভিভাষণে একথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণগত, মানসম্পন্ন, জ্ঞাননির্ভর, সৃজনশীল, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিতে ব্যাপক সংস্কারমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, একমাত্র সময়োপযোগী দক্ষতা অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশে ও দেশের বাইরে ভালমানের ও আকর্ষণীয় বেতন...