সমালোচনা এমন একটি বিষয় যার সম্মুখীন আমরা সবাই হই। কর্মক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, এমনকি অনলাইনে অপরিচিতদের কাছ থেকেও। এবং সত্যিকার অর্থে এটি সবসময় ভালো লাগে না। কখনো কখনো এ ধরনের অভিজ্ঞতা মনের মধ্যে থেকে যায়, বিশেষ করে যখন এটি আমাদের স্নায়ুকে স্পর্শ করে বা আমাদের অস্থির করে তোলে।কিন্তু সমালোচনা মোকাবিলা করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে। ইমোশনাল ইন্টেলিজেন্সের অর্থ হলো নিজের নিজের আবেগ বোঝা এবং তা বিজ্ঞতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া। কেউ সমালোচনা করলে তার উত্তর দিতে ঝাঁপিয়ে পড়বেন না। কঠোর সমালোচনা থেকেও মূল্যবান শিক্ষা গ্রহণ করা সম্ভব, যদি আপনি জানেন যে কীভাবে শিখতে হয়। চলুন জেনে নেওয়া যাক কেউ আপনার সমালোচনা করলে কী করবেন। ১. প্রতিক্রিয়া জানাতে সময় নিন সমালোচনার পর প্রথম মুহূর্তটিই সবচেয়ে আবেগপ্রবণ হয়। আপনার বিরুদ্ধে করা সমালোচনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে পিছিয়ে আসুন এবং সময় ক্ষেপন করুন। পারলে নিজেকে কাজের মাঝে ব্যস্ত করে তুলুন।এই ছোট্ট বিরতি আপনাকে শান্ত হতে সাহায্য করবে এবং এমন কিছু আবেগপ্রবণ কথা বলা এড়াতে সাহায্য করবে যা পরে অনুশোচনার কারণ করতে পারে। অন্যের সমালোচনা এবং প্রতিক্রিয়ার মধ্যে বিরতি নিন। এতে বিষয়টি অতোটাও জটিল মনে হবে না। ২. বিশ্লেষন করুন গভীরভাবে কখনো কখনো সমালোচনার ভাষা কঠোর হলেও হয়তো তার উদ্দেশ্য আপনার উপকার করা হতে পারে। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স সঠিক বিষয়টি বুঝতে সাহায্য করবে। আপনি সমালোচনার পেছনের উদ্দেশ্য ধরতে পারবেন। নিজেকে জিজ্ঞাসা করার চেষ্টা করুন, এই ব্যক্তি আসলে কী বলতে চাইছেন? কীভাবে বলছে তার বদলে কী বলছে সেদিকে মনোযোগ দিন। ৩. স্বাভাবিক থাকার চেস্টা করুন চুপ করে থাকার পরিবর্তে, কৌতূহলের সঙ্গে কথোপকথন চালিয়ে যান। একান্ত প্রয়োজন না হলে জবাব দেয়া তেকে বিরত থাকুন। আপনার কথাগুলো বুঝতে পারিনি, আরেকবার বুঝিয়ে বলবেন কি? অথবা, আপনার কি মনে হয় আমি অন্যভাবে কী করতে পারতাম? এর মতো চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করুন। এতে আপনার মানসিক পরিপক্কতার প্রমাণ মিলবে। ৪. ইতবাচক দিক খুজে বের করুন ভাবতে চেস্টা করেন সমালোচনাকারী আপনার সংশোধন কিংবা সতর্ক থাকতে সহায়তা করলো আল্টিমেটলি। কেউ যখন কোনো ত্রুটি বা ভুল দেখিয়ে দেয়, বিশেষ করে যদি তা কোনো সংবেদনশীল স্থানে আঘাত করে, তখন আঘাত লাগা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের মনে করিয়ে দেয় যে সব সমালোচনাই ব্যক্তিগত আক্রমণ নয়। একটি ভুল আমাদের মূল্য বা ক্ষমতা কমিয়ে দেয় না। তাই কেউ সমালোচনা করলেই আপনি ছোট হয়ে যাবেন না, বরং...
নেপালের কাঠমাণ্ডু ও সিন্দুপালচওক জেলার গ্রামীণ এলাকায় আগামী ৪ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দক্ষ, সচেতন ও নেতৃত্বদানকারী তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক ক্যাম্প চলবে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত।৬০ জন আন্তর্জাতিক ও স্থানীয় তরুণ-তরুণী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা এবং ভুটান থেকে প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন মাহতাব উদ্দিন মাহিম।মাহিম উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্...
টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সেরা বৈজ্ঞানিক জার্নালের স্বীকৃতি অর্জন করেছে ‘জার্নাল অব অ্যাডভান্সড ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল রিসার্চ’ (জাভার)। ওয়েব অব সায়েন্সের তথ্যানুসারে, এটি বর্তমানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরপ্রাপ্ত জার্নাল। একইসঙ্গে, স্কোপাসের মূল্যায়নে বাংলাদেশের একমাত্র কিউ২ ক্যাটাগরির জার্নাল হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) জাভারের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন ব...
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দশম ‘আরসিএফ ক্যারিয়ার ফেয়ার’। আজ শুক্রবার (২৭ জুন) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পায়রা উড়িয়ে এই দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ বছর ক্যারিয়ার ফেয়ারের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। আয়োজনে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ২০টি কর্পোরেট প্রতিষ্ঠান, যারা মেধাবী ও সম্ভাবনাময় তরুণ প্রকৌশলীদের খুঁজে নিতে চায় বাস্তব কর...
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মেরিনার” টিম যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি দ্বারা আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় চ্যাম্পিয়ন এবং বিশ্বব্যাপী ৫ম স্থান অর্জন করেছে। এছাড়াও দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ১৭-২১ জুন ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশন...
বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির প্রস্তাব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রিচিতা খন্দকার রিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।শনিবার (১৪ জুন) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রিচিতা এর আগে গত ১২ জুন টেক জায়ান্ট গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইন্জিনিয়ারিং হিসেবে যোগ দেওয়ার অফার পান। বর্তমানে তিনি বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জি...