ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP)-এর সঙ্গে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে পরিচয় করিয়ে দিতে সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য ফোরাম: ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপর আলোকপাত’ শীর্ষক দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয় এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল, DPP নিয়ে একটি সম্মিলিত ধারণা তৈরি করা এবং বাংলাদেশের রপ্তানি খাতকে ইইউ-এর টেকসই পণ্য বিধিমালার (Ecodesign for Sustainable Products Regulation - ESPR) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তুতি মূল্যায়ন করা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, তিনি বলেন, “এই ধরনের প্রযুক্তিনির্ভর অনুষ্ঠান বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো। তিনি আরও বলেন, ডিপিপি’র মতো নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে যেন ব্যয় অতিরিক্ত বৃদ্ধি না পায়, সেদিকেও নজর রাখা জরুরি।”। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্জ, যিনি উল্লেখ করেন, “একটি পণ্যের ট্রেসেবিলিটি ও স্বচ্ছতা বজায় রাখার জন্য ডিপিপি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”, এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, তিনি বলেন, “আমরা ডিপিপি-র জন্য এমন একটি ডাটা ইকোসিস্টেম তৈরি করতে চাই, যা সরকারের মালিকানায় থাকবে এবং যেখান থেকে রপ্তানিকারক, কারখানা মালিকসহ বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠান সুবিধা ভোগ করতে পারবে।”। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ইইউ-এর ট্রেসেবিলিটি ও সার্কুলার ইকোনমি-এর চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া। বক্তারা DPP-এর কারিগরি কাঠামো এবং এর মাধ্যমে কীভাবে পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল থেকে শুরু করে পুরো সাপ্লাই চেইন পর্যন্ত ট্রেসেবিলিটি (traceability) নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন। সেমিনারে পোশাক, খাদ্য, ওষুধ এবং ব্যাটারি সহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। আয়োজকরা মনে করেন, এই সেমিনারটি বাংলাদেশের নীতিনির্ধারক, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং প্রযুক্তি উদ্ভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা বাংলাদেশের রপ্তানি শিল্পকে ইইউ-এর ভবিষ্যৎ টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে।
আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন জেলা ৩১৫বি৪ এর লায়ন্স ক্লাব চিটাগং তিলোত্তমা’র ২০২৫-২০২৬ সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ক্লাব সভাপতি লায়ন সিফাত আল মনসুর এর সভাপত্বিতে ও লায়ন জেলার রিজিয়ন ও ক্লাব চেয়ারপারসন লায়ন সাহেলা আবেদীন এবং ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স কর্তৃক ২০২৫-২৬ সেবাবর্ষের জন্য লায়ন্স ক্লাব অব তিলোত্তমা’র কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গঠিত কমিটির সভাপতি নির্ব...
গরু জবাই শেষে মাংস সংগ্রহের পর অধিকাংশ অবশিষ্টাংশের জায়গা হয় ময়লার ডাস্টবিন বা ভাগাড়ে। তবে পশুর যৌনাঙ্গ, রক্ত, হাড়, শিং, ভুঁড়ি, লেজের লোম ও চর্বি কোনো কিছুই ফেলনা নয়। সব অঙ্গপ্রত্যঙ্গের রয়েছে নানা ব্যবহার ও বাণিজ্যিক মূল্য। গরুর লিঙ্গ দিয়ে বানানো হয় কুকুরের খাবার। তাই বিদেশে এই পণ্যের চাহিদা ব্যাপক।প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে, বর্তমানে মোট নয়টি প্রতিষ্ঠান প্রক্রিয়াজাত বুলস্টিক রপ্তানি করছে। সদ্য বিদায়ী অর্থবছরে শুধু মে মাসে ১৪ হাজার ৭৫২ কেজি বুলস্টিক রপ্তানি করেছে ৫টি প্রতিষ্ঠান। যার বাজ...
দেশি-বিদেশি চ্যালেঞ্জের মধ্যে একক দেশ হিসেবে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও বাজার হিস্যা দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। আর শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন। যদিও তাদের বাজার হিস্যা ২ শতাংশীয় পয়েন্ট কমে গেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি মাসে এটি নিজেদের ওয়েবসাইটে...
বাংলাদেশে প্রথমবারের মতো স্বতন্ত্র আইএফআরএস ‘এস-১’ ও ‘এস-২’ প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্স বোর্ডের (আইএসএসবি) তৈরি জলবায়ু এবং টেকসই ঝুঁকি প্রকাশের বৈশ্বিক কাঠামো অনুসরণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।প্রথম এ ধরনের স্বতন্ত্র প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে নতুন প্রবর্তিত এই আন্তর্জাতিক মান গ্রহণ করেছে। শুধু বাংলাদেশেই প্রথম নয়, বিশ্বব্যাপী হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যেও...
বেসরকারি খাতের ঢাকা ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি গ্রাহকসন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়। একই দিন সকালে এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা মির্জা আব্বাস, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান; পরিচা...