২০২৪ সালের জুলাইয়ে দেশজুড়ে সংঘটিত এক ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তি পায় দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের কবল থেকে। ছাত্রসমাজ, সাধারণ জনগণ ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। তৎকালীন সরকার-নিয়ন্ত্রিত দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত বহু মানুষ প্রশাসনিক চাপ, ভয়ভীতি এবং চাকরি হারানোর আশঙ্কায় সরাসরি আন্দোলনে যুক্ত হতে পারেননি। তবে তাদের মধ্যেও কিছু সাহসী মানুষ ছিলেন, যারা সকল বাধা উপেক্ষা করে এই আন্দোলনের প্রতি সরাসরি সংহতি প্রকাশ করেন। তাঁদের এই অবস্থান আন্দোলনের ন্যায়সঙ্গত উদ্দেশ্যকে আরও শক্ত ভিত্তি দেয়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের সময় এক অনুরূপ চিত্র দেখা যায়। আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিলেও, তারা শিক্ষকদের পাশে পায়নি। তবে সময়ের প্রবাহে পরিস্থিতি বদলায়। চলমান আন্দোলনের এক পর্যায়ে, সকল প্রশাসনিক চাপ ও শঙ্কা উপেক্ষা করে বুটেক্সের ১৩ জন নির্ভীক শিক্ষক ৩১ জুলাই 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা কেবল ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেননি, বরং চলমান দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের কাছে এই পদক্ষেপ হয়ে ওঠে এক সাহসী প্রেরণার উৎস। আজ,কালের পরিক্রমায় এক বছর পর সেই ‘মার্চ ফর জাস্টিস’-এর প্রেক্ষাপট থেকে তাঁদের প্রত্যাশা ও এই এক বছরে তাঁদের প্রাপ্তি বিষয়ে কথা বলেছেন বুটেক্সের ক্যাম্পাস প্রতিনিধি সানজানা শওকত। আমরা দাঁড়িয়েছিলাম সত্যের পক্ষে ড. শেখ মোঃ মামুন কবীর, অধ্যাপক, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২৪ সালের ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’-এর আয়োজন ছিল ছাত্রসমাজের একটি ঐতিহাসিক পদক্ষেপ। কোটা বাতিলের আদেশ প্রত্যাহারের প্রতিবাদ থেকে শুরু হয়ে ‘জুলাই গণহত্যা’র পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিই-নীরব থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। জানতাম, ঝুঁকি আছে-চাকরি হারানো, মামলা, এমনকি গুম হওয়ার আশঙ্কাও ছিল। তবুও আমরা দাঁড়িয়েছিলাম সত্যের পক্ষে। এক বছর পেরিয়ে আরেক জুলাই এসেছে। প্রাপ্তি? আমরা ভয়কে জয় করেছি। আজ বুটেক্সে অনেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে-এটাই আন্দোলনের প্রকৃত সাফল্য। যদিও অনেক প্রিয় মুখ হারিয়ে গেছে, তবুও আমরা জানি,এই আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের প্রত্যাশা-বুটেক্স হোক নৈতিক, মানবিক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো প্রকৌশলীর প্রস্তুতিমাঠ। এখানে যেন ছাত্র-শিক্ষক পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। ক্যাম্পাস হোক ভয়মুক্ত, জবাবদিহিমূলক এবং চিন্তার স্বাধীনতায় পরিপূর্ণ। ‘মার্চ ফর জাস্টিস’ আমাদের শুধু প্রতিবাদ করতে শেখায়নি-মানুষ হতে শিখিয়েছে। ভয় ছিল, তবু আত্মাকে রক্ষা করতে সাহস করি ড.মোঃ সুলতান মাহমুদ,সহযোগী অধ্যাপক,ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ। আমার স্বাধীনতাবোধ থেকে আমি বিশ্বাস করি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার...
মো: বাদল মিয়া। সম্প্রতি প্রকাশিত ৪৪ তম বিসিএস পরীক্ষায় তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন (মেধাক্রম: ৯০তম)। তার শৈশব ও বেড়ে ওঠা শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার উত্তর তারবুনিয়া ইউনিয়নে। তিনি আব্বাস আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ,চাঁদপুর থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ (৯ম ব্যাচ) থেকে স্নাতক সম্পন্ন করেন। সম্প্রতি তার বিসিএস জয়ের গল্পের কথা জানিয়েছেন ক্যাম্পাস রিপোর্ট কে। সাক্ষাৎকার নিয়েছেন মো:...
বাংলা ভাষায় ইসলামি চিন্তা ও সাহিত্যচর্চার একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন মাওলানা মুহিউদ্দীন খান (রহ.)। আজ ২৫ জুন তাঁর মৃত্যুবার্ষিকী, যিনি ২০১৬ সালে ঢাকায় ইন্তেকাল করেন। তিনি জীবন জুড়ে জ্ঞান ও শিক্ষা ছড়িয়ে প্রজন্মের পথে আলোর দিশা দেখিয়েছেন।মাওলানা মুহিউদ্দীন খান ১৯৩৫ সালের ১৯ এপ্রিল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সুখিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে মাদ্রাসায় পড়াশোনা করে তিনি ইসলামি জ্ঞানের গভীরে প্রবেশ করেন। ১৯৫১ সালে পাঁচবাগ আলিয়া মাদ্রাসা থেকে আলিম এবং ১৯৫৩ সালে...
বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন, বিশেষ করে রাস্তা অবরোধ, কোনো হঠকারী আচরণ নয়-এটি আমাদের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের গভীরে প্রোথিত। ভাষা আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক বা কোটা সংস্কার আন্দোলন-প্রতিবারই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে তখন, যখন আর কোনো পথ খোলা ছিল না।২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, মাত্র দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশকে নাড়িয়ে দিয়েছিল। একই বছরের কোটা সংস্কার আন্দোলন একটি প্রথাগত নিয়োগ নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং পরে সেটি সংস্কারেও বাধ্য করেছিল সরকারক...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছায়াঘেরা শান্ত গাছতলায় কিছু শিক্ষার্থী বসেছিল। হঠাৎ জিজ্ঞেস করা হলো-“বাবা মানে কী?” কেউ একটু চুপ করল, কেউ আকাশের দিকে তাকাল, কেউ শুধু নীরব রইল। কিন্তু চোখেমুখে আবেগের কাঁপন ধরা পড়ল স্পষ্ট। এত ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে “ভালোবাসি, বাবা”-এই কথাটুকু বলার সুযোগ যেন কখনোই হয়ে ওঠে না।বাবা-এই শব্দটি শুধু একটি সম্পর্ক নয়, বরং এক নির্ভরতার প্রতীক, এক নিঃশব্দ আশ্রয়। চোখের আড়ালে থাকলেও হৃদয়ের গহীনে তিনি সর্বদা বিরাজমান। বাকৃবির সবুজে মোড়া ক...
বিশ্বের সর্ববৃহৎ টেক জায়ান্ট কোম্পানি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির প্রস্তাব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রিচিতা খন্দকার রিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।শনিবার (১৪ জুন) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রিচিতা এর আগে গত ১২ জুন টেক জায়ান্ট গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইন্জিনিয়ারিং হিসেবে যোগ দেওয়ার অফার পান। বর্তমানে তিনি বাংলাদেশ স্যামসাং আইআইটি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জি...