বাংলাদেশে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে চলেছে স্কাইলাসের বিখ্যাত গ্রীক নাটক 'তর্পন বাহকেরা'। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ১৯, ২০ ও ২১ শে আগস্ট তিন দিন ব্যাপী এ নাটকটি মঞ্চায়ন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। প্রতিদিন শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭ টা থেকে টিকিট কেটে সকল দর্শনার্থীরা এ নাটকটি উপভোগ করতে পারবে। নাটকটির অনুবাদ করেছেন মোবাশ্বের আলী। এছাড়া পরিকল্পনা ও নিদের্শনায় থাকবেন জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন। প্রযোজনা করবে জবি নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) শিক্ষার্থীরা। এবিষয়ে শিক্ষার্থী দিয়া চৌধুরী বলেন, আমি এই নাটকে কোরাসের একজন সদস্য হিসেবে থাকব। শিল্পকলায় প্রথমবারের মতো এ গ্রিক নাটকটি মঞ্চায়িত হতে যাচ্ছে। এটা শুধু আমাদের জন্য না, পুরো দেশের নাট্যাঙ্গনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। গ্রিক ট্র্যাজেডি হাজার বছরের পুরনো হলেও তার গল্প, আবেগ এবং প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। এই নাটকের মাধ্যমে আমরা শুধু একটি বিদেশি সংস্কৃতি তুলে ধরছি না বরং সেই সংস্কৃতির ভেতর থেকে আমাদের নিজেদের বাস্তবতাকে আবিষ্কার করছি। একজন শিক্ষার্থী হিসেবে এমন একটি ঐতিহাসিক প্রযোজনার অংশ হতে পেরে আমি গর্বিত ও অনুপ্রাণিত। দর্শকদের বলব- আপনারা শুধু নাটক দেখতে আসবেন না, আমাদের এই যাত্রায় সঙ্গী হবেন। নাটকে ইলেক্ট্রা চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী অথৈ দাস মেঘলা বলেন, আমি অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত। ইউরিপিদিস, সফোক্লিস কিংবা এস্কাইলাসের মতো নাট্যকারদের কালজয়ী নাটক আমরা এতোদিন বইয়ে পড়েছি। সেটি জীবন্তভাবে দর্শকের সামনে ফুটিয়ে তোলা এক ঐতিহাসিক মুহূর্ত। আশা করি এই নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে এবং গ্রিক ট্র্যাজেডির অনন্য সৌন্দর্য আপনাদের ভাবের পরিশুদ্ধি ঘটাবে। ইজিসথাস চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী আলিশান প্রবাহ বলেন, প্রাচীন গ্রীক নাটকগুলো যৌথ মানবীয় অনুভূতি, নীতিনির্দেশ, দর্শন ও নাট্যশিল্পের এক বিরাট ঐতিহ্য। আর যদি হয় 'স্কাইলাসের তর্পন' এর মতো প্রাচীন বলিষ্ঠ নাটক, তবে তা বাংলার মঞ্চে আসা একটি সাহসোজ্জ্বল সাংস্কৃতিক পদক্ষেপ। এটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং নাট্য ঐতিহ্যকে একে অপরের সাথে সংযোগ করার দুর্দান্ত সুযোগ।উন্মুক্ত হৃদয় নিয়ে আসুন। শুধু বিনোদন নয়, এই মঞ্চায়ন মূলত জ্ঞান, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন। শিক্ষার্থী সৌমেন মন্ডল বলেন, এই নাটকে আমি অরেস্টিস চরিত্রে অভিনয় করছি। এটি একটি নতুন নাট্যধারা। আমাদের দেশে গ্রীক ট্রাজেডি নাটক নিয়ে কাজ অনেক কম হয়। তর্পন বাহকেরা দেশে একদম নতুন। ভালো কিছু উপহার দেওয়া হবে আশাবাদী। জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন বলেন, নাটকটি পারিবারিক হত্যাকান্ডের একটি গল্প নিয়ে। যেখানে পিতা তার কন্যাকে বলি...
চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৯৭৮ সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানের সংগ্রহে রয়েছে পাঁচ হাজার ৪৪৫টি দেশি-বিদেশি চলচ্চিত্র। এর মধ্যে সাদাকালো চলচ্চিত্র ৩১৮টি এবং রঙিন চলচ্চিত্র পাঁচ হাজার ১২৭টি। ফিল্ম আর্কাইভের ছয়টি অত্যাধুনিক ভল্টে এসব চলচ্চিত্র সংরক্ষণ করা হচ্ছে। ফিল্ম আর্কাইভের সংগ্রহে থাকা সবচেয়ে পুরানো চলচ্চিত্র হলো দি লুমিয়র ব্রাদার্স। বিদেশি এই চলচ্চিত্র ১৮৯৫ সালে নির্মিত হয়। ফিল্ম আর্কাইভের বিশাল সংগ্রহশালায় রয়েছে ধ্রুব (১৯৩৪), দেবদাস (...
আজ বিসিএ ৪ নং জোন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মিরপুর নাফিয়্যিন একাডেমীতে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়।মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট সুলতান মাহমুদ বান্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমী (বিসিএ)-র সভাপতি আবেদুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন বিসিএ‘র সহ সভাপতি সবুজ চৌধুরী। প্রধান অতিথি বলেন, আল্লাহ তাআলার সৃষ্টি এ বিচিত্র স্বাদের ফলফলাদি, নানা রঙের ফুলবৃক্ষ মানুষকে স্রষ্টার কাছে নত হয়ে তার বিধান মানতে শিখা...
ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য খাবারের ক্ষেত্রে নানা নিষেধ মেনে চলতে হয়। এমনকী কিছু কিছু সবজিও এড়িয়ে চলতে হয়। তবে কিছু সবজি আছে যেগুলো ডায়াবেটিসের জন্য উপকারী। কারণ সেগুলোর গ্লাইসেমিক সূচক কম। এ ধরনের সবজি নিয়মিত খেলে তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক, কোন সবজিগুলো ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ১. ব্রোকলি ব্রোকলি এমন একটি সবজি যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ২০১২ সালে রিসার্চ গেটে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে, ব্রোকলির গ্লাইসেমিক সূচক...
প্রকৃতিকে অঝোর ধারায় ভেজানোর প্রত্যয়ে ধরণিতে আগমন ঘটে বর্ষার। মেঘের গর্জনের সঙ্গে আকাশের কান্নায় ভিন্ন এক রূপে সাজে ঋতুবৈচিত্র্যের ষড়ঋতুর বাংলাদেশ। আজ পয়লা আষাঢ়। বাদলা দিনের প্রথম কদম ফোটার দিন। ষড়ঋতুর দেশের দ্বিতীয় ঋতু বর্ষার প্রথম দিন। বর্ষার আগমনে গাছে শোভাবর্ধন করে কদম ফুল। মেঘের গুড়ুম গুড়ুম গর্জনে ময়ূর নাচে পেখম তুলে। বর্ষা আমাদের জন্য অপরিহার্য এক ঋতু। আষাঢ় ও শ্রাবণ-দুই মাস বর্ষাকাল। আবেগে ভরা বর্ষা আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে। পুরোনো জঞ্জাল ধুয়েমুছে আমরাও জেগে উঠি প্রাণচাঞ্চল্যে। নানান আ...
বাংলাদেশের আনাচে কানাচে শত শত জমিদার বাড়ি রয়েছে। যেগুলো ইতিহাস ঐতিহ্য ও আভিজাত্যের সাক্ষী। নানান ধরনের পৌরাণিক ইতিহাসের জানা-অজানা অনেক তথ্য মিলে সেই সব জমিদার বাড়িগুলোতে জমিদারদের জীবনযাপন থেকে শুরু করে তাদের অনেক ধরনের তথ্যই এই জমিদারদের বাড়িগুলোয় পাওয়া যায় । ইতিহাসের টানে হলেও এই জমিদার বাড়িগুলো অবশ্যই ঘুরে দেখুন। শশী লজ ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি। ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন। মহারাজ সূর্যকান্ত তার দ...