চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মচারী এবং তাদের পরিবার (পিতামাতা, স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ে) এপিক হেলথ কেয়ারে বিশেষ ছাড়ে আধুনিক স্বাস্থ্যসেবা এবং রোগনির্ণয় পরিষেবা গ্রহণ করতে পারবেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শামছুল মোর্শেদ, এপিক হেলথ কেয়ার লিমিটেডের হেড অব মেডিকেল সার্ভিসেস ডা. হামিদ হোসেন আজাদ এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) মো: ইমতিয়াজ শানু।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণ-অভ্যুত্থানবিরোধী কার্যক্রম ও আবাসিক হলের শিক্ষার্থীকে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে নির্যাতনের দায়ে ১৫৪ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগষ্ট) বিকেলে বাকৃবির রেজিস্ট্রার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে। এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে দেখা যায়, তিনটি বিষয়ের উপর ওই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ে...
নিয়োগে অনিয়ম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের ‘কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০২৩ (সংশোধিত)’ এর ৪(২) ধারা অনুযায়ী তাঁকে “জবসড়াধষ ভৎড়স ংবৎারপব” করা হয়। সংশ্লিষ্ট তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেটের ৪৮তম সভায় উপস্থাপন করা হলে, তা বিবেচনায় নিয়ে গত ৩১ মে...
কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন।রোববার (৩ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীরা অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগানে আন্দোলন চালিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বাহা’র বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা ‘মানতে...
বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশ বিপদে পড়েছে। বিষাক্ত এসব বালাইনাশক মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের ক্ষতি করছে। দেশে বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের ব্যবহার সর্বাধিক ৪৫-৪৬ শতাংশ, এরপর কীটনাশক ৩৩ শতাংশ এবং আগাছানাশক ২০-২১ শতাংশ। এগুলোর বেশির ভাগই মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ে। এই সমস্যা সমাধানে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অনুজীব দিয়ে ফসলের উৎপাদন বর্ধক ও পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যা...
“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভুটানের থিম্পুতে।তিন দিনব্যাপী এই কর্মশালাটি সার্ক কৃষি কেন্দ্র (SAC), ঢাকা,ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফি (Welthungerhilfe)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি,কর্মসূচি ও বাস্তবচর্চা মূ...