রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (১৬ আগস্ট) রাতে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই কমিটি প্রকাশ করা হয়। একইসঙ্গে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে আংশিক কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো ছাত্রী হলে কমিটি দেওয়া হয়নি। ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সংগীত বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি পদে আছেন শাকিলুর রহমান সোহাগ, আর সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম শফিক। ২৫ জন সহ-সভাপতি, ২৮ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠুসহ আরও ২৩ জন সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এছাড়া প্রচার সম্পাদক আর রাফি খান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান পুলক, ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসী, আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনসহ মোট ১১৩ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত সাবেক সদস্য ফারুক হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব এবং কর্মী হাসিবুল হাসানকে পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফারুককে সহ-সভাপতি, আহসান হাবিবকে সহ-সভাপতি এবং হাসিবুল হাসানকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ আগস্ট দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার ও অব্যাহতি প্রত্যাহার করা হয়। একই সাথে রাবির ১১টি ছাত্র হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন হল কমিটিগুলোকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে শাহ মখদুম হল: সভাপতি যুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হক।হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল: সভাপতি আব্দুল্লাহ আল মোবারক, সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম।শের-ই বাংলা হল: সভাপতি মারুফ হাসান জেমস, সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ,বিজয়-২৪ হল: সভাপতি গাজী ফেরদৌস হাসান, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাকিব,মাদার বখশ হল: সভাপতি কাজী তানভীর আহসান শাকির, সাধারণ সম্পাদক সাইক রহমান নির্জয়,শহীদ জিয়াউর রহমান হল: সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক সাইমুন ইবনে অরন,শহীদ হবিবুর রহমান হল: সভাপতি হাবিবুল বাশার প্রিন্স, সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান,মতিহার হল: সভাপতি হাসিম রানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নিশাত,সৈয়দ আমির আলী হল: সভাপতি মেহেদী হাসান বিশ্বাস রাব্বি, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ সাগর,নবাব আব্দুল লতিফ হল: সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল হোসেন,শহীদ শামসুজ্জোহা হল: সভাপতি মেহেদী হাসান ফুয়াদ, সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার। এর আগে গত ২৯ জুলাই সুলতান আহমেদ রাহীকে সভাপতি এবং সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রদলের আংশিক...
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। কুবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হোসেন আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর হায়দার চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শ...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আজ ১১ আগস্ট ২০২৫ সোমবার প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার আপত্তিসমূহ নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং মাননীয় উপাচার্যের অনুমোদনক্রমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা হলো ৩৯ হাজার ৭শত ৭৫ জন। ভোটার তালিকা সকল হলের নোটিশ বোর্ড এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেটে হলে এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী এবং ড. রেজওয়ানা কর...
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল ৬ আগস্ট বুধবার এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী এবারে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১২৭ জন। যেখানে ছাত্রী ভোটার ৯ হাজার ৬৮৬ জন এবং ছাত্র ভোটার ১৫ হাজার ৪৪০ জন।এরমধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে শহীদ হবিবুর রহমান হলে, যেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৩১৮ জন। ছাত্র ভোটারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলু...
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নিয়ন ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একদল শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু হওয়া সংগঠনটি নিজ বিভাগের শিক্ষকদের স্বাক্ষরিত এক চিঠিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করে। এতে সভাপতি হয়েছেন ১৯-২০ সেশনের শিক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক একই সেশনের সাদমান সাকিব । কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আদনান কিবরিয়া শানু এবং মোঃ নাইমুর রহমান ,সহ-সাধারণ সম্পাদক- তাসকিয়া...