বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল “স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫” আজ ১৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দেশের সেরা ১৫টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় রোবো লাইফ টেকনোলজি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন মুহাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা। । প্রথম রানার আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিন এর দল ‘উইগ্রো’ এবং দ্বিতীয় রানার আপ হয়-হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদ এর দল ‘রকেট ওয়েভ’ । চ্যাম্পিয় দল ৫০,০০০ টাকা বিনিয়োগ পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পুরস্কারের জন্য পিচ করার সুযোগ পাবেন। প্রথম ১০টি দল একটি বিশেষ নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণের আমন্ত্রণও পাবে। সমাপনী ও পুরস্কার বিরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার মি. উইলিয়াম রেইকাট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। প্রোগ্রামটির কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রথম ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার। প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে আছেন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা, লাইভ শপিং-এর সিইও ও প্রতিষ্ঠাতা মো. আশিক খান। বাংলাদেশ রিজিওনাল গ্র্যান্ড ফাইনালে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিচারকদের একটি সম্মানিত প্যানেল দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিচারকদের মধ্যে ছিলেন পেগাসাস টেক ভেঞ্চারসের পার্টনার মি. উইলিয়াম রেইকার্ট। জাতীয় পর্যায়ের বিচারকদের মধ্যে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম হাসান সাত্তার, বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিভিশনের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের সিইও মি. শওকাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. রকিবুল কবির এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. সাইদ নাসির। এই প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণ নয়, দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগকারী ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সংযোগের মাধ্যমে তাদের ব্যবসার বিকাশে সহায়তা করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট দেশের স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই আয়োজন দেশের স্টার্টআপদের শক্তিশালী...
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: তাইম হাওলাদার শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব একুশ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ দলের পক্ষে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এনিয়ে টানা ৩ বার তিনি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলেন। যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড। এছাড়া, মো: তাইম হাওলাদার সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় দলগত পুরুষ ফাইট ইভেন্টে বাংলাদেশ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা গত (৩ জুলাই ২০২৫) বৃহস্পতিবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপাচার্যের...
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হচ্ছে উন্মুক্ত ব্যায়ামাগার (আউটডোর জিম)। বিশ্বের বিভিন্ন উন্মুক্ত স্থানের ব্যায়ামাগারের আদলে এটি গড়ে তোলা হচ্ছে, যেখানে খোলা পরিবেশে শরীরচর্চার জন্য থাকবে প্রয়োজনীয় অবকাঠামো। আজ ০২ জুলাই (বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এই ব্যায়ামাগারের নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক শিক্ষা নয়, সমন্বিত মানবিক উন্নয়নের ক্ষেত্র হিসেবেও কাজ করে। শিক্ষার্থীদের মানসিক চ...
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ রবিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর ও শারীরিক শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, "শিক্ষার পাশাপাশি সহশিক্...
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,সারাদেশের ১০০টি স্কুলে সিনথেটিক পিচ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ের ক্রিকেটকে আরও বিস্তৃত ও সহজপ্রাপ্য করে তুলবে।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ‘ক্রিকেটপ্রেমী এই দেশে খেলাটির সার্বিক উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ। উপদেষ্টার পোস্টে আরও বলা হয়েছে, ‘ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সারাদেশের...