আজ (১৫ আগস্ট,২০২৫) শুক্রবার খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৫ সেমিস্টারের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী শিক্ষাকার্যক্রম উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো: আনিসুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশ্বাবদ্যালয়ের শিক্ষা অর্জনে শর্টকাট কোন পথ নেই। কারণ এখান থেকে অর্জিত শিক্ষাই কর্মজীবনের সোপান তৈরি করে। তাই প্রথম থেকেই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়মিত অধ্যাবসায় জ্ঞানার্জনে সব থেকে সহায়ক পথ। উপাচার্য এর আগে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং তাদেরকে শিক্ষাপোকরণ উপহার প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইন-চার্জ) রথীন্দ্র নাথ মহালদার এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট টিচার প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি বিভাগের নাজিয়া সুলতানা, বিবিএ থেকে আফসানা মমতাজ লিজা, আইএসএলএম থেকে জাকারিয়া ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইইই বিভাগের প্রভাষক মো: মেহেদী হাসান ও আইএসএলএম বিভাগের প্রভাষক আহসান উল্লাাহ। এ সময় পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে অভ্যস্ত করে তুলতে ও ব্যবহারিক শিক্ষার মান ও উৎকর্ষতা বৃদ্ধির জন্য ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডাটাসফট ম্যানুফেক্চারিং এন্ড এসেম্বিলিং -ডিআইইউ টেক সেন্টার) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে এ সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্...
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৫ তারিখ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টায় একাডেমিক ভবনের গকসু নির্বাচন কমিশনের অফিসে (এ ব্লক ৩১০ নং রুম) তফসিল ঘোষণা করা হয়। গণমাধ্যম কর্মীদের সম্মুখে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক রফিকুল আলম। নির্বাচনী তফসিল অনুযায়ী, ১১ আগষ্ট নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৭ আগষ্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি থাকলে তা...
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ১০ দিনব্যাপী ভর্তি মেলা গত রোববার (১০ আগস্ট ২০২৫) থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.), ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক...
শহীদ শাকিল ও শহীদ আহনাফসহ জুলাই বিপ্লবের শহীদদের খুনিদের বিচার করা এটা আমাদের কাছে আমানাত। আমরা এ আমানাতের খেয়ানত করলে ধ্বংস হয়ে যাব। তাই জুলাইয়ের শহীদদের হত্যাকারিদের বিচারের মাধ্যমে সেই আমানত আমাদের রক্তা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আমরা শেখ পারিবারের দাস-দাসী ছিলাম, সেখান থেকে আমাদের উদ্ধার করেছেন আমাদের জুলাইয়ের শহীদেরা। শহীদ শাকিল পারভেজ ও শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহসহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মত্যাগের মাধ্যমে এক নায়কত...
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অ্যাপ ফোরাম’র (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স’র (ডিসিসিএসএ) সহযোগীতায় “মিট দ্যা চ্যাম্পিয়ন্স অব ইউআইইউ” শিরোনামে সম্প্রতি আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন রোবটিকস প্রতিযোগীতায় উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জনকারী “ইউআইইউ মার্স রোভার”, “ইউআইইউ অ্যাসেন্ড” এবং “ইউআইইউ মেরিনার” টিমদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল (৯ আগস্ট ২০২৫) শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনু...